নদীয়ার কৃষ্ণনগর শহরের বাঘাডাঙা এলাকার বাসিন্দা শুভব্রত ঘোষ (২২) পিকনিক করতে গিয়ে পুকুরে নৌকা উল্টে নিখোঁজ হয়ে যান। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের পার্শ্ববর্তী হরনগর এলাকার কালীদহ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে ১২জন বন্ধু মিলে এদিন পিকনিক করতে যান। তাঁদের মধ্যে পাঁচজন একটি পুকুরে নৌকায় ওঠেন। হঠাৎই নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শুভব্রত ঘোষের আর খোঁজ মেলেনি।