রাজ্যের নতুন প্রকল্প উন্নয়নের পাঁচালী. তৃণমূলের প্রচার গাড়ির মাধ্যমে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শোনানো হবে উন্নয়নের পাঁচালী। বিগত ১৫ বছরের শাসনকালে তৃণমূল সরকার রাজ্যবাসীর স্বার্থে কি কি করেছে তা পাঁচালীর আকারে বর্ণনা করা হবে. তারই নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী. প্রচার গাড়ি তো থাকছেই সেই সাথে এই উন্নয়নের পাঁচালী পাড়ায় পাড়ায় শোনাবেন তৃণমূলের মহিলা সদস্যরা। শালবনীতেও মহিলারা শোনাবেন এই তৃণমূলের উন্নয়নের পাঁচালী।