তৃণমূল কংগ্রেসের বিশেষ সভা অনুষ্ঠিত হলো খোলটা চেকপোস্ট এলাকায়,উপস্থিত ব্লক নেতৃত্ব।উল্লেখ্য এবারে এরাজ্যেও SIRএর ঘোষনা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।সেই মোতাবিক জনসাধারণকে SIRসম্পর্কে সচেতন করতে উদ্যোগী হয়েছে তৃণমূল।সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কোচবিহার 2নং ব্লকের অন্তর্গত খোলটা চেকপোস্ট এলাকায় তৃণমূলের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তুলসী সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।