আইহো চক্রের উদ্যোগে আইহো চক্রের ৪৩তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব বুধবার মানিকোড়া হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো। এই ক্রীড়া উৎসবে চক্রের অন্তর্গত ৮১টি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন এসএসকে (SSK)-এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে,শিশুদের উৎসাহ, শৃঙ্খলা ও খেলাধুলার প্রতি আগ্রহে সমগ্র মাঠ মুখরিত হয়ে ওঠে। জাজাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা মন্ডল রায়ের মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া উৎসবের সূচনা হয়।