খড়্গপুরের আমগাছিয়া রথীন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে 13 তম বর্ষ একদিবসীয় দিবারাত্র ফুটবল প্রতিযোগিতা। 16 টি টিমকে নিয়ে চলছে এই প্রতিযোগিতা। এদিন রাত্রি প্রায় দশটা নাগাদ খেলার মাঠের মঞ্চে উপস্থিত হয়েছিলেন খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দীনেন রায়।