যক্ষা রোগীদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে পুরুলিয়া দু'নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন করা হলো চয়েনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই শিবির থেকে তাদের শরীর পরিচর্যা সহ বিভিন্ন দিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া এবং পুষ্টিকর খাবার ব্যবহার করা ও সরকার থেকে প্রদত্ত সমস্ত ধরনের সুযোগ-সুবিধা মিলছে কিনা সে সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয় ।