কালনা ১: ফর্ম সেভেন জমা ঘিরে কালনায় রাজনৈতিক ধুন্ধুমার, জুতো-ঝাঁটা প্রদর্শনে বাড়ল উত্তাপ, পুলিশের সাথে ধস্তাধস্তি BJP কর্মীদের
ফর্ম সেভেন জমাকে কেন্দ্র করে কালনা মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল বিজেপি উত্তেজনা, পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। আজ সোমবার আনুমানিক বেলা একটা নাগাদ ফর্ম সেভেন জমার জন্য বিজেপি কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে অগ্রসর হয়, তার আগেই জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের পথ আটকায় তৃণমূল কর্মীরা।দেখানো হয় ঝাঁটা, জুতো, পাল্টা বিজেপির তরফ থেকেও দেখানো হয় জুতো। তৃণমূলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম শ্লোগান।