রক্ত সংকট দূর করতে রায়গঞ্জ পুলিশের মানবিক উদ্যোগে সোমবার দুপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রায়গঞ্জ থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আগ্রহ ভরে রক্তদান করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি বিশ্বস্রয় সরকার জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক পদক্ষেপ নেওয়া হবে। সমাজকর্মী প্রসেনজিৎ সেনও জানান, সমাজের পাশে থাকার উদ্দেশ্যে তারা নিয়মিত রক্তদানসহ নানা সামাজিক কাজে যুক্ত। এই শিবিরের ফলে বহু মানুষ উপকৃত হবেন