কালীপুজোর মন্ডপ জুড়ে নেচে বেড়াচ্ছে ভুতের দল। এমনই ভয়ংকর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কেতুগ্রামের পাঁচুন্দী এলাকায়। শুক্রবার আনুমানিক রাত ১০টা নাগাদ সেই দৃশ্য দেখা যায়। জানা গিয়েছে, পাঁচুন্দী গ্রামের যুব সংঘ ক্লাবের উদ্যোগে এবারও জাঁকজমকপূর্ণভাবে শ্যামাপুজোর আয়োজন করা হয়। এবার তাদের পুজো মন্ডপের থিম “তারা মা ভূত মহল”। যা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দেবী দর্শন করে মন্ডপ থেকে বেরিয়ে আসা দর্শনার্থীদের চোখেমুখে সেই আতঙ্কের ছবি পরিস্কার।