মৃতের নাম রিকি বালা(১৫)। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ত। দিনকয়েক আগে বাড়িতে সে কীটনাশক খেয়ে নেয়। তাকে কালনা হাসপাতালে ভির্ত করা হয়। অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে বেঙ্গালুরুতে নিয়ে যান। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, জোরে বাইক চালানো নিয়ে মা–বাবা তাকে বকাঝকা করেন।