বিধানসভা নির্বাচন কে সামনে রেখে লাভপুরে দাঁড়কা অঞ্চলে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে হয়ে গেল বিশেষ সভা।উল্লেখ্য, প্রথম দিনে লাভপুরে বিপ্রটিকুরী অঞ্চলে তৃণমূলের কর্মী সভার পর, মাঝের তিনটি সভায় জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল না থাকলেও, রবিবার দাঁড়কা অঞ্চলের সভাতে হাজির ছিলেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন,"মাথার ওপরে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে।