পূর্ব মেদিনীপুর জেলার শ্যামাসুন্দরীচকের জনৈক গৃহবধূর অভিযোগ তার পারিবারিক বারাম পথের সীমানা চেপে তারই প্রতিবেশী বাড়ী বানিয়েছে।আজ সকাল থেকে প্লাস্টার করার জন্যে বারাম পথ ঘিরে ভারা বেঁধে কাজ শুরু করেছে। আমি বাধা দিতে গেলেই আমাকে ব্যাপক মারধর করে। আমার মা ভাই ছাড়াতে গেলে তাদেরও ব্যাপক মারধর করে বলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। তিনি তার প্রতিবেশীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছেন বলে জানাগেছে