কোচবিহার ১: BJP-র প্রতিনিধি দলকে দিনহাটার সালমারাতে বাধা দিয়েছে সাধারণ মানুষ, কোচবিহারে বললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র
আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দিনহাটা নাজিরহাট ২ এর সালমারা এলাকায় বাধা প্রাপ্ত হয় বিজেপির প্রতিনিধি দল। একদল মহিলা তাদের আক্রান্তদের বাড়ি যেতে বাধা দিলে ধস্তাধস্তি বেধে যায়। এরপর বিজেপির প্রতিনিধি দল পূরবী বর্মন নামে ওই আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের উপর ঢিল ছোড়া হয়। ভেঙে যায় বেশ কয়েকটি গাড়ির কাঁচ। অভিযোগের তৃণমূলের দিকে । যদিও কোচবিহারে এই অভিযোগ অস্বীকার করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র ।