রঘুনাথপুর ২: গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে মুরগির বাচ্চা বিতরণ করা হল চেলিয়ামাতে, উপস্থিত ZPসদস্য,BLDO সহ অন্যান্যরা
পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে সোমবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর ২ব্লকের চেলিয়ামাতে অবস্থিত প্রাণী সম্পদ বিকাশ দফতরের কার্যালয় থেকে মুরগির বাচ্চা বিতরণ করা হল।গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেই স্বনির্ভরতার লক্ষ্যেই মুরগির বাচ্চা বিতরণ করা হয় এদিন। উপস্থিত ছিলেন রঘুনাথপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী,রঘুনাথপুর ২ ব্লকের BLDO ডাক্তার অপূর্ব চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গোলাম মোস্তফা সহ অন্যান্যরা।