বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নামল কংগ্রেস। রবিবার বিকেলে চোপড়ার দাসপাড়া বল ফিল্ড মাঠে আয়োজন করা হয় কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। চোপড়া ব্লক কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয় । নেতৃত্বরা জানিয়েছেন, আজ থেকেই বিধানসভা নির্বাচনের প্রচারের আনুষ্ঠানিক সূচনা করা হল । জানা গেছে, বিধানসভার দশটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বুথ থেকে কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন । এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধার