শান্তিপুর: তোপখানা পাড়া এলাকায় জমি দাবি করে এক বৃদ্ধার বাড়িতে পোস্টার, আতঙ্কে বৃদ্ধা ও তার পরিবার,তদন্তে শান্তিপুর থানার পুলিশ
তোপখানা পাড়া এলাকায় জমি দাবি করে এক বৃদ্ধার বাড়িতে পোস্টার, আতঙ্কে বৃদ্ধা ও তার পরিবার। সূত্রের খবর, শান্তিপুর তোপ খানা পাড়ার বাসিন্দা এক বৃদ্ধার বাড়ীতে গত কিছুদিন আগে এলাকারই এক ক্লাবের নাম করে তাদের কিছু জমি দিতে হবে বলে দাবি করে বাড়ীর দেওয়ালে একটি পোস্টার মারে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি। পরিবারের দাবি,ওই পোস্টার ছিড়ে ফেলা হলে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ জানানো হয়েছে,।