কেতুগ্রাম থানার গ্রামরক্ষী বাহিনীর শ্যামাপুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট্ট ছোট্ট খুঁদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে। জানা গিয়েছে, কেতুগ্রাম থানার গ্রামরক্ষী বাহিনীর এই পুজো ঘিরে এলাকাবাসীর মধ্যে বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়। উৎসবের কয়েকটা দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। সেইমতো এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।