ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নিউ আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন এলাকায় শুক্রবার রাত এগারোটা নাগাদ এমনটাই জানা গেছে। সম্ভবত শট সার্কিট থেকেই আগুন লেগেছে এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। তবে কি পরিমান ক্ষতি হয়েছে আগুনে তা জানা যায়নি। দমকল কেন্দ্রের কর্মীরা আগুন অনেকটাই আয়ত্তে এনেছেন। তাছাড়া গ্যাস সিলিন্ডার পরপর ফাটছে যার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।