মাথাভাঙ্গা পশ্চিমপাড়া উদয়ন সংঘের পক্ষ থেকে কালী পূজার বিসর্জনের শোভাযাত্রা অনুষ্ঠিত হলো রবিবার রাত ৯ টা নাগাদ মাথাভাঙ্গা শহরে। এদিন মাথাভাঙ্গা পশ্চিমপাড়া থেকে শুরু করে সারা শহর পরিক্রমা করে। সেখানে আতশবাজি ডিজে সহ বিভিন্ন নৃত্যের মাধ্যমে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এই শোভাযাত্রা ঘিরে ব্যাপক উৎসাহ মানুষের মধ্যে। এদিন কয়েক হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। পরে প্রতিমা সুটুঙ্গা নদীর ঘাটে বিসর্জন দেওয়া হয়।