ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের ভুলাভেদা অঞ্চলের বাঁকশোল,টংভেদা এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান ’ প্রকল্পের অধীনে স্থাপন হল সোলার লাইটের। সোলার লাইট স্থাপনের জন্য অনেকটাই সুবিধা হয়েছে শুক্রবার রাত নাগাদ বললেন এলাকাবাসীরা। একসময় সন্ধ্যা নামার পর থেকেই অন্ধকারে ডুবে যেতো ওই সমস্ত এলাকা। রাত বেরোতে ঘর থেকে বাইরে বেরোতে অন্ধকারের জন্য সমস্যায় পড়তেন ওই সমস্ত এলাকার মানুষ। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে স্থাপন হয়েছে সোলার লাইট।