সিতাইয়ে থ্রেসার মেশিনে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা। সিতাই ব্লকের পূর্ব চামটা গ্রামের ঘাটিয়াল টাড়ি এলাকায় শুক্রবার সকাল ১১টা নাগাদ, নূর হোসেন মিয়ার স্ত্রী ময়না বিবি (৩৫) ধান ঝাড়াইয়ের সময় থ্রেসার মেশিনে অসাবধানতাবশত ভয়ংকর দুর্ঘটনার শিকার হন।ট্রাক্টর চালিত সেই থ্রেসার মেশিন চালু অবস্থায় ঘূর্ণায়মান ফ্যানে তাঁর চুল আটকে যাওয়ায় মাথার সম্পূর্ণ চুলসহ চামড়া উঠে আসে। যাকে চিকিৎসা ক্ষেত্রে 'ডিগ্লোভিং ইনজুরি' বলা হয়।