কোচবিহার তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত বারো কোদালি দুই গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই ভেঙে রয়েছে শিল্পীর টগর অধিকারী সেতু। যার ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এই ভাঙ্গা সেতু পরিদর্শনে যান স্থানীয় বিজেপি বিধায়িকা মালতি রাভা রায়। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যা শোনার পাশাপাশি তাদের আশ্বস্ত করেন সমস্যা সমাধানের।