আজ অর্থাৎ শুক্রবার ক্যানিং পূর্বের অন্তর্গত দেউলী এক নম্বর অঞ্চলের ঘি খালি হাই স্কুলে এস আই আর এর হিয়ারিং ক্যাম্পে হাজির হতে দেখা গেল প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাও। ৭০ ঊর্ধ্ব বয়স্করাও এই হয়রানির স্বীকার ।আজ হেয়ারিং এর নোটিশ আসে ওই অঞ্চলের প্রধান হাফিজুল ইসলামেরও । দুপুর বারোটা থেকে ক্যাম্পে উপচে ভীড়, দুধের শিশু কোলে নিয়ে মায়েরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিল নাগরিকত্বের ।