গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার এলাকার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে যৌথ অভিযান চালালো মানবাজার ও বরাবাজার সার্কেল আবগারি দপ্তর।শুক্রবার রাত্রি নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার জামবনী, কপড়রা, বাংলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৭৫০ লিটার চোলাই মদ তৈরি উপকরণ ও ২৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।