সাঁওতালডি থানার অন্তর্গত পাবড়া গ্রামের প্রাচীন সার্বজনীন কালী মন্দিরে কালী পূজো উপলক্ষে দুই দিন ব্যাপী যাত্রা পালার আয়োজন করা হয়েছে। এই পূজা এবছর ২১০ তম বর্ষে পদার্পণ করেছে। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ যাত্রা শুরু হয় । স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশের বহু গ্রামের মানুষ এই যাত্রা পালা দেখতে ভিড় জমায়। যাত্রার নাম সেলাম পশ্চিমবঙ্গ। যা একটি সামাজিক যাত্রাপালা। ভোর পর্যন্ত এই যাত্রা চলবে বলে জানা গিয়েছে।