এস আই আর সংক্রান্ত ফরম সেভেন জমা নিতে অস্বীকার করছে দায়িত্বপ্রাপ্ত ইআরো অর্থাৎ এসডিও। বিজেপির অভিযোগ এই ফর্ম সাধারণ মানুষ জমা দিতে এলে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেও তা জমা নিতে অস্বীকার করছেন এসডিও। জেলা জুড়ে এমনই অভিযোগে বিক্ষোভ বিজেপির। আজ বুধবার খড়্গপুরে এসডিও অফিসের বাইরে বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ অবস্থান বিক্ষোভ করল বিজেপি নেতৃত্বরা।