বাংলাদেশে দীপু দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে এরাজ্যেও প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পক্ষ থেকে মঙ্গলকোটের কৈচরে বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জাতীয় পতাকা নিয়ে মোমবাতি হাতে মৌন মিছিল করা হল। তাতে পা মেলান আট থেকে আশি সকলেই। মিছিলটি গোটা নতুনহাট বাজার পরিক্রমা করে।