বামনগোলা ব্লকের উত্তরজই আইকন ক্লাব ও বামনগোলা পুলিশ প্রসাসনের উদ্যোগে থানা পাড়া সার্ব্বজনীন কালীপূজায় উপস্থিত হলেন মালদা জেলা পরিষদের শিশু, নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ দপ্তরের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই। ভাইফোঁটার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে পুজো কমিটিগুলিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সকলকে কালীপুজোর শুভেচ্ছাও জানান তিনি।