একশোদিনের কাজ, আবাস যোজনার ঘর বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মঙ্গলকোটে উন্নয়নের পাঁচালির প্রচারে বেরিয়ে মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ এমনই অভিযোগ করেন বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি এদিন শিমুলিয়া-১ পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে উন্নয়নের পাঁচালির ব্রতকথা তুলে ধরেন। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এমন পদক্ষেপ।