ছট পুজোর উদ্বোধন করলেন বিধায়ক। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু সংখ্যক হিন্দিভাষী মানুষের বসবাস। আগামীকাল তাদের ছট পুজো শুরু। প্রতি বছরের মতন এ বছরেও সমাজসেবক সংঘের পক্ষ থেকে ছট পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হয়ে ছট পুজোর উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।