শুক্রবার হাড়োয়া বিডিও অফিসে সুষ্ঠভাবে সম্পন্ন হল প্রায় তিন হাজারের বেশি মানুষের এস আই আর এর হিয়ারিং। এদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হিয়ারিং হয় হাড়োয়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের ভোটারদের। সুষ্ঠুভাবে হিয়ারিং সম্পন্ন হলে ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানি'র অভিযোগে সরব ছিলেন হিয়ারিং এ আসা সাধারণ মানুষ।