সারেঙ্গা: সারেঙ্গায় আশা কর্মীদের নিয়ে বিশেষ কর্মশালা উপস্থিত ব্লক স্বাস্থ্য আধিকারিক ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক
সারেঙ্গা ব্লকে অপুষ্টি দূরীকরণ, সারেঙ্গা ব্লককে টিবি মুক্ত করার লক্ষ্য নিয়ে আজ সারেঙ্গা বিডিও অফিসে সোনার তরী মিটিং হলে সারেঙ্গা ব্লকের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো। সকাল ১১ টা নাগাদ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সারেঙ্গার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমিত্র গুড়িয়া এবং সারেঙ্গা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রকি চন্দ্র দাস।