দীপাবলি উৎসব পেরোতেই ভাঙ্গন গেরুয়া শিবিরে। রবিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ঢেকা অঞ্চলের হাপিনা গ্রামের প্রায় ৩০ টি বিজেপি সমর্থকের পরিবার বিধায়ক ও ব্লক তৃণমূল নেতার হাত ধরে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। মূলত আজ ময়ূরেশ্বরের ঢেকা অঞ্চলে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়।