জেলা পুলিশ সুপারদের বড় রদবদলের তালিকা প্রকাশিত হলো। এমনটাই জানা গেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ। বদলি হয়ে গেলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। আলিপুরদুয়ার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খান্ডেবাহলে উমেশ গনপথকে। তিনি আগে জলপাইগুড়িতে ছিলেন । জলপাইগুড়ির পুলিশ সুপার হিসেবে যোগ দিতে চলেছেন ওয়াই রঘুবংশী।