নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তোলপাড় বোলপুর পৌরসভার একটি ওয়ার্ডে। অভিযোগ,গত অক্টোবর মাসে পাশের বাড়ির এক যুবক জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে কোল্ড্রিংসের সঙ্গে কিছু মিশিয়ে নাবালিকাকে খাইয়ে ধর্ষণ করে। সেই সময় নাবালিকার মা, মামার বাড়ি গিয়েছিলেন। বাড়িতে ছিল শুধু নাবালিকাটি ও তার বৃদ্ধা ঠাকুমা। আজ ২৭শে ডিসেম্বর বেলার দিকে অভিযোগ, ধর্ষণের ঘটনার সময় অভিযুক্ত অশ্লীল ভিডিও তোলে এবং পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি খুনে