মঙ্গলকোটের ইট্যায় অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা। বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে হাজির হন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী রামকেশব ভট্টাচার্য, মাসুদূর রহমান সহ অনান্যরা। জানা গিয়েছে, ইট্যা রামকৃষ্ণ পাঠাগারের পরিচালনায় এই বিবেকানন্দ চ্যালেঞ্জ ট্রফির আয়োজন করা হয়। এই খেলা দেখতে এদিন মাঠে হাজির হন অগনিত ফুটবল প্রেমী মানুষজন।