আট দিন ধরে রাত্রিযাপনের পর মাসির বাড়ি আলমগঞ্জ বারোয়ারী হতে উল্টো রথে নিজের বাড়ি নতুনগঞ্জ রাধাবল্লব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল প্রভু জগন্নাথ সঙ্গে সুভদ্রা ও বলরাম। শনিবার সকাল ৯:৩০ মিনিটে মাসির বাড়ি আলমগঞ্জ বারোয়ারী হতে রথের দড়ি হাতে টান দিল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বহুভক্তগন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মাসির বাড়ির ভক্তগণ নাচাতে নাচাতে জগন্নাথ সুভদ্রা ও বলরাম কে রথে চড়ায়। তারপরই শুরু হয় দড়ি ধরে রথকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা।