মঙ্গলকোটের চানকে বুধবার অনুষ্ঠিত হল ক্রিকেট প্রতিযোগিতা। তৃণমূলের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই খেলার অনুষ্ঠানে এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ উপস্থিত হন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূলের সভাপতি রামকেশব ভট্টাচার্য, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল সাহা সহ অনান্যরা। জানা গিয়েছে, এদিন খেলার অনুষ্ঠান মঞ্চ থেকে অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধায়ক সহ অনুষ্ঠানের অতিথিরা।