দিদার মৃতদেহ শ্মশানে দাহ করার পর সেই শোকে বিষ খেয়ে আত্মঘাতী নাতি। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার নবগ্রামের ঘটনা। মৃতের নাম সত্যনারায়ণ ধারা(৩০)জানা গেছে গত কাল বুধবার দিদার মৃতদেহ শ্মশানে দাহ করার পর বাড়িতে এসে মদ্যপ অবস্থায় দিদার শোকে বিষ পান করে ফেলে সে। পরিবারের লোকজন বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে প্রথম মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাতেই তার মৃত্যু হয়।