ধৃতের নাম কৌশিক দে ও শুকদেব চন্দ্র। বর্ধমান শহরের ঝাপানতলা ও মহতাব রোড এলাকায় ধৃতদের বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে কৌশিককে গ্রেফতার করা হয়। শহরেরই রাণিগঞ্জ বাজার মোড় থেকে গ্রেফতার করা হয় অপরজনকে। ধৃতদের শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় নি পুলিশ। অন্যদিকে, অভিযোগকারী আদালতে এফিডেভিট করে জানান, ধৃতরা তাঁর আত্মীয়। ভুল বোঝাবুঝির জেরে মামলার সূত্রপাত। সপ্তাকে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার নির্দেশ