রক্তদান শিবির করলো পুরুলিয়ার সিধো কানহো বিরশা বিশ্ব বিদ্যালয়ের এন এস এস ইউনিট ন্যাশনাল সার্ভিস স্কিমের উদ্যোগে মঙ্গলবার এই শিবিরে রক্ত দান করলেন মোট ৯৩ জন রক্তদাতা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী, রেজিস্ট্রার গুরুদাস মণ্ডল, পরীক্ষা নিয়ামক সুবল চন্দ্র দে, জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল সব্যসাচী দাস, প্রমুখ।