মেদিনীপুরে আয়োজিত হলো বইমেলার সাথে সাথে পিঠে পুলি উৎসব. মেদিনীপুর শহরের কলেজ স্কয়ারে থাকা মেদিনীপুর কলেজ ও কলিজিয়েট স্কুল ময়দানে অর্থাৎ কলেজ মাঠে আয়োজিত হলো এই পিঠে পুলি উৎসবের. আজ শুক্রবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা চ্যাটার্জি সহ মেদিনীপুরের বিভিন্ন কাউন্সিলর এবং অন্যান্যরা.