নিম্নমানের চাল দিয়ে মিড ডে মিলের রান্না করার অভিযোগে শিক্ষকদের আটকে বিক্ষোভ অভিভাবকদের হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার উত্তর হরিহরপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ স্কুলে একেবারে নিম্নমানের চাল দিয়ে মিড ডে মিলের রান্না করছে মোটা মোটা ঘোড়া পোকা ভাসছে চালে ও ভাতে। পচা দুর্গন্ধ চাল দিয়েই চলছে মিড ডে মিলের রান্না। নিম্নমানের চাল দিয়ে রান্না করার অভিযোগে শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।