১৮৫৭ সালে গোটা ভারতবর্ষ জুড়ে যে সিপাহি বিদ্রোহ হয়েছিল, মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কোয়ার ছিল সেই মহাবিদ্রোহের সুতিকাগার। এবছর সেই সিপাহি বিদ্রোহের ইতিহাস তুলে ধরেছে বহরমপুরের স্যান্টাফোকিয়া ক্লাব। ওই ক্লাবের উদ্যোগে এবারের কালীপুজোর থিম 'সিপাহি বিদ্রোহ'। কংগ্রেস নেতা অধীর চৌধুরির উদ্যোগে ওই কালীপুজো হয়ে আসছে বহরমপুরের জর্জ কোর্ট মোড়ে। ৪৮ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো।