রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, ইনসেনটিভ-সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণসহ একাধিক দাবিতে আজ ৩১ ডিসেম্বর বুধবার আনুমানিক বেলা ১ টা নাগাদ বোলপুরে বিক্ষোভে শামিল হলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বীরভূম জেলা কমিটির উদ্যোগে বোলপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়।এদিন তিনটি ব্লক ও বোলপুর পৌরসভার অন্তর্গত আশা কর্মীরা একত্রিত হয়ে তাঁদের ছয় দফা