কোচবিহার খাগড়াবাড়িতে প্রকাশ্য সমাবেশ হল গণতান্ত্রিক মহিলা সমিতির। এদিন কোচবিহার গুঞ্জবাড়ী এলাকা থেকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্মেলন উপলক্ষে মিছিল শুরু হয় এবং কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় গিয়ে এই মিছিল শেষ হয়। হেরিটেজ গেট সংলগ্ন ময়দানে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এই দিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কণিনিকা বোস, জেলা সম্পাদিকা সীমানী পাল প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বরা।