অতিরিক্ত বালিবোঝাই করে নিয়ে যাওয়ার অভিযোগে আউশগ্রামের পান্ডুক থেকে একটি ডাম্পারকে আটক করল ছোড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ডাম্পারটির থেকে জরিমানা আদায়ের জন্য বুধবার MVI-কে হস্তান্তরিত করা হয়েছে। ঘটনায় এদিন আনুমানিক সন্ধ্যা ৮টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়। অন্যদিকে ট্রাক্টরে করে বেআইনিভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে মাজুরিয়া থেকে দুটি ট্রাক্টরকেও আটক করেছে পুলিশ।