পুরুলিয়ার রঘুনাথপুর জোনের অন্তর্গত প্রাথমিক,নিম্ন বুনিয়াদী,মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের জোনাল স্তরের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নিতুড়িয়ার পারবেলিয়া ই সি এল ফুটবল মাঠে।নিতুড়িয়া নিউ চক্রের ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ হেমব্রম জানান রঘুনাথপুর মহকুমার মোট ১৩টি চক্রের প্রতিযোগীদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যরা।