শীতের আবহে মানবিক উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। বিনপুর ১ ব্লকের বেলাটিকরিতে হল দুঃস্থ মানুষ জনদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কর্মসূচি। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর মধ্যদিয়ে ওই এলাকার শতাধিক দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এহেন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসীরা।