শনিবার বেলা দুটো নাগাদ মালদার গাজোলে একাধিক প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মণ। তিনি দুপুরের দিকে প্রথমেই তিনি গাজোলের রাঙাভিটা প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে যান। এরপর শ্রেণিকক্ষে গিয়ে পড়ুয়াদের পঠন-পাঠনের মান খতিয়ে দেখেন। পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতির ব্যাপারে খোঁজখবর নেন। বিদ্যালয়ে মিডডে মিল ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারেও তিনি প্রয়োজনীয় খোঁজখবর নেন। এরপর তিনি গাজোলের আকন্দা প্রাথ